পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে- প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সূত্র জানায়, কোম্পানি দুইটির লভ্যাংশ আজ সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে জমা হয়েছে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে প্রিমিয়ার লিজিং ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আর রিপাবলিক ইন্স্যুরেন্স ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে।








