যুবদলের সাধারণ সম্পাদক টুকুকে আটকের অভিযোগ
প্রচ্ছদ » Uncategorized » যুবদলের সাধারণ সম্পাদক টুকুকে আটকের অভিযোগ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে সাদা পোশাকধারী পুলিশ উত্তরার নিজ বাসার সামনে থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ অভিযোগ করে সাংবাদিকদের জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে টুকুর উত্তরার বাসা থেকে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ তাকে আটক করেছে।
সুলতান সালাহ উদ্দিন টুকুর স্ত্রীর বরাত দিয়ে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার আরো বলেন, টুকুর সঙ্গে আরো নেতাকর্মী ছিলেন। তাদের সবাইকে নিয়ে গেছে। কোথায় নিয়েছে, তা আমরা এখনো জানতে পারিনি।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।








