দর বাড়ার শীর্ষে জেএমআই সিরিঞ্জ
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে জেএমআই সিরিঞ্জ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ২১২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৩৫৩ বারে ৫ লাখ ৪৪ হাজার ৫৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ২০ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৫ শতাংশ।
আজ কোম্পানিটি সর্বশেষ ১৪১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৮৮৩ বারে ৪ লাখ ৮ হাজার ৯৪৩টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা পপুলার লাইফের ৪ টাকা ৮০ পয়সা বা ৪.৯৭ শতাংশ দর বেড়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক, কেডিএস অ্যাক্সেসরিজ, ফার্মা এইডস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এমবি ফার্মা ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।








