৪০ লিটার চোলাই মদসহ ৬ যুবক আটক

প্রচ্ছদ » Uncategorized » ৪০ লিটার চোলাই মদসহ ৬ যুবক আটক

sirajgonjসিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদসহ ৬ যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার গভীর রাতে উপজেলার মীরপাড়া ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।

বুধবার দুপুরে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার সাকিবুল ইসলাম খান এ তথ্য জানান।

আটকরা হলেন- উল্লাপাড়া উপজেলার রাজমান গ্রামের বাবুল মিয়ার ছেলে আব্দুল্লাহ (২২), নন্দী বেড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সালমান ফারসী (১৯), বর্ধনগাছা গ্রামের কালাম প্রামাণিকের ছেলে নাছির উদ্দিন (২১), সাতভিলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আলহাজ সরকার (২৩) ও ছোট ভাটবেড়া গ্রামের আবু সালেক হোসেনের ছেলে আকরাম হোসেন (২০) এবং নাটোর জেলা সদরের রাজাপুর গ্রামের ওমর খানের ছেলে জাকির খান (১৯)।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলার মীরপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ওই ছয় যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ লিটার চোলাইমদ, ৪টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০