অনুমোদিত মূলধন বাড়াবে মুন্নু জুট
প্রচ্ছদ » Uncategorized » অনুমোদিত মূলধন বাড়াবে মুন্নু জুট
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু জুট স্ট্যাফলার্সের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ১ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। মুন্নু জুট সংঘস্বারকের ৫ ও ৬ নম্বর অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে মূলধন বাড়াবে।
শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে কোম্পানিটি আগামী ৮ আগস্ট বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন সকাল ১০টায় ইসলামপুর ধামরায় কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে।
ইজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জুলাই।








