দর বাড়ার শীর্ষে ফু-ওয়াং ফুড
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ফু-ওয়াং ফুড
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৬৭১ বারে ৩০ লাখ ৮০ হাজার ৬৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২৮ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ।
আজ কোম্পানিটি সর্বশেষ ১৬৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি দুই হাজার ৯৭৬ বারে ৭ লাখ ৮ হাজার ৭৮৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এটলাস বাংলাদেশ, জাহিন টেক্স, অ্যাপেক্স স্পিনিং, মুন্নু সিরামিক, বিডি অটোকার্স, জেএমআই সিরিঞ্জ, লিবরা ইনফিউশন ও রিজেন্ট টেক্সটাইল লিমিটেড।








