দরপতনের শীর্ষে পপুলার লাইফ

প্রচ্ছদ » Breaking News || Slider || সারাদেশ » দরপতনের শীর্ষে পপুলার লাইফ

papular insurenceপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ২৬ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৯৬ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ৫৫৭ বারে কোম্পানির এক লাখ ৪৮ হাজার ২৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য এক কোটি ৪৮ লাখ টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা জিলবাংলা সুগার মিলসের ৩ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ২৯ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ৪৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪৪ বারে ৭ হাজার ৫৩৯টি শেয়ার লেনদেন করেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পিপলস ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, কেডিএস অ্যাক্সেসরিজ, এশিয়া ইন্স্যুরেন্স, ইস্টার্ন কেবলস, সমতা লেদার, বেক্সিমকো সিনথেটিক্স ও মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০