বিদায়ী সপ্তাহে লুজারের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক

প্রচ্ছদ » Uncategorized » বিদায়ী সপ্তাহে লুজারের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক

meghna-condencedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৭.১৫ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৬ দশমিক ১৩ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১২ দশমিক ৯৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে, সমতা লেদার কমপ্লেক্স, সোনারগাঁও টেক্সটাইল, সাভার রিফ্রাক্টোরিজ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি, বার্জার পেইন্টস বাংলাদেশ এবং বিচ হ্যাচারি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০