২৪০০ পিস ইয়াবাসহ শ্যামলী বাসের চালক-হেলপার আটক

প্রচ্ছদ » Uncategorized » ২৪০০ পিস ইয়াবাসহ শ্যামলী বাসের চালক-হেলপার আটক

rab-atokনিজস্ব প্রতিবেদক: রাজধানীর রূপনগরে ২৪০০ পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২২ জুন) সকাল পৌনে ৯টার দিকে র‌্যাব-২ এর সদস্যারা রাজধানীর রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিং বেড়িবাঁধ সংলগ্ন বাইতুল নূর মসজিদের সামনে থেকে তাদের আটকসহ বাসটি জব্দ করে।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, ড্রাইভার ও হেলপার পরস্পর যোগ-সাজশে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকায় আসে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল বাইতুল নূর মসজিদের সামনে পাকা রাস্তার উপর অবস্থান নেয়। বাসটি কাছাকাছি পৌঁছামাত্র র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চালক মো. জিয়াউর (২৭), হেলপার আমিনুল ইসলাম মিলনকে (২৬) আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা যাত্রীদের বসার সীটের উপর ব্যাগ রাখার জায়গায় লাইটের ব্যাঙ্কারের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবার চালান বের করে দেয়। তারা আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্য নতুন কৌশলে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার সরবরাহ করছিল। ইতিপূর্বেও তারা ইয়াবার বেশ কয়েকটি চালান নিয়ে এসেছে বলেও জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০