স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

প্রচ্ছদ » Uncategorized » স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

noagaনওগাঁ প্রতিনিধি: পরকীয়ার জেরে নওগাঁর বদলগাছীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রিতা রানী (২৭)। আহত স্বামী উপেন চন্দ্র (৩২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার পর ওই গৃহবধূকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের চকনরশিং গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পত্নীতলা উপজেলার নজিপুরের এক বিধবা নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক চালিয়ে আসছেন দুই সন্তানের জনক উপেন চন্দ্র। স্ত্রী রিতা রানী অনেক নিষেধ করার পরও স্বামী তা অব্যাহত রাখেন।

কয়েকদিন আগে প্রতিবেশীর এক বিয়ের অনুষ্ঠানে এসে ওই বিধবা নারীর সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন স্বামী উপেন চন্দ্র। আপত্তিকর অবস্থায় তাদের দেখে ফেলেন স্ত্রী রিতা রানী।

এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার রাত ১২টার দিকে উপেন চন্দ্র ঘুমিয়ে গেলে স্ত্রী রিতা রানী ধারালো অস্ত্র দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন ফেলেন।

এরপর উপেন চন্দ্রের চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে বিষয়টি বুঝতে পারেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহিনুর ইসলাম বলেন, ঘটনার পর গৃহবধূ রিতা রানীকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আহত উপেন চন্দ্রের মামা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০