আড়াইহাজারে দুই পৌর নির্বাচন : আ.লীগ-বিএনপির প্রার্থী ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » আড়াইহাজারে দুই পৌর নির্বাচন : আ.লীগ-বিএনপির প্রার্থী ঘোষণা

nirbachonনারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুই পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। দু’দলের কেন্দ্রীয় কমিটি মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণার পর এলাকায় নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন, আড়াইহাজার পৌরসভার সুদর আলী ও গোপালদী পৌরসভার এম এ হালিম সিকদার।

অপরদিকে এ দুই পৌরসভায় বিএনপিও মেয়র পদে এককভাবে প্রার্থী ঘোষণা করেছে। এ দলের প্রার্থীরা হলেন-আড়াইহাজার পৌরসভায় থানা মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার ও গোপালদী পৌরসভায় সদাসদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুসফিকুর রহমান (মিলন)।

প্রসঙ্গত, আড়াইহাজার ও গাপালদী পৌরসভায় নির্বাচন কমিশন আগামী ২৫ জুলাই ভোটের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী মনানয়নপত্র দাখিলের শেষ সময় ২৪ জুন। এছাড়া যাচাই বাছাই করা হবে ২৬ জুন এবং মনানয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০