মূল্য সংবেদনশীল তথ্য নেই ২ কোম্পানির
প্রচ্ছদ » Uncategorized » মূল্য সংবেদনশীল তথ্য নেই ২ কোম্পানির
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
কোম্পানিগুলো হচ্ছে- এটলাস বাংলাদেশ ও মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গত ২১ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ১২ জুন থেকে এটলাস বাংলাদেশের শেয়ার দর টানা বেড়েছে। এই সময়ে শেয়ারটির দর ১৩৩ টাকা থেকে বেড়ে ১৬৭ টাকা ৮০ পয়সা পর্যন্ত লেনদেন হচ্ছে।
গত ২৭ মে থেকে মুন্নু সিরামিকের শেয়ার দর ১৪৩ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ২৭৪ টাকা ১০ পয়সা পর্যন্ত লেনদেন হচ্ছে।
আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।








