খাদ্য পরিবহনে দুর্নীতির অভিযোগ, তথ্য চেয়ে দুদকের চিঠি

প্রচ্ছদ » সারাদেশ » খাদ্য পরিবহনে দুর্নীতির অভিযোগ, তথ্য চেয়ে দুদকের চিঠি

dudkনিজস্ব প্রতিবেদক: খাদ্য অধিদফতরের খাদ্য চলাচল ব্যবস্থায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে অভিযোগ তদন্তে অধিদফতরের কাছে খাদ্য চলাচল সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক।

গত ২০ জুন খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে তথ্য চেয়ে দুদকের চিঠিতে বলা হয়, ২০১৭ সাল পর্যন্ত গত ১০ বছর ধরে খাদ্য চলাচলে ব্যাপক দুর্নীতি ও খাদ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও খাদ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

চিঠিতে অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে ২০০৭ সালের ১ জানুয়ারি থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে খাদ্য অধিদফতরের অধীন সারাদেশের খাদ্যশস্য চলাচল (গ্রহণ, মজুদ, সরবরাহ, ট্রানজিট, ঘাটতি ইত্যাদি) সংযোগে প্রতিবছর চারটি স্তরে বিভক্ত করে সংশ্লিষ্ট রেকর্ডপত্র চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে দুদকে জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রাথমিক পর্যায়ে ২০১৬ ও ২০১৭ সালের খাদ্য চলাচল সংক্রান্ত রেকর্ড ও তথ্য চেয়েছে দুদক। তথ্য দেয়ার একটি ছকও দেওয়া হয়েছে। ছকে খাদ্যশস্যের প্রারম্ভিক মজুদ, গৃহীত মালের বিবরণ, মোট মজুদ, পরিবহন ঘাটতি, প্রেরিত মালের বিবরণ, গুদাম ঘাটতি, সমাপ্তি মজুদের হিসাবসহ বিভিন্ন বিষয় রয়েছে।

দুদকের চাহিদা অনুযায়ী সেন্ট্রাল সাপ্লাই ডিপো (সিএসডি) ও লোকাল সাপ্লাই ডিপোর (এলএসডি) তথ্য মঙ্গলবারের মধ্যে সরবরাহের জন্য খাদ্য অধিদফতর থেকে সকল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও সাইলো অধিক্ষকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে খাদ্য অধিদফতরের মহাপরিচালক আরিফুর রহমান অপু জাগো নিউজকে বলেন, ইন্ডিভিজ্যুয়াল কোনো ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ নয়। খাদ্যশস্য যখন চলাচল করে স্টক অব ট্রানজিট হয়, এটা অনাদিকাল থেকে চলে আসছে। এটা কিউমুলেটিভ (পুঞ্জীভূত) হতে হতে একটা বড় অ্যামাউন্ট দাড়িয়ে গেছে।

তিনি বলেন, ১৯৭০ সালে খাদ্য চলাচলের ঘাটতি অবলোপন করা হয়েছিল। আবার বছরের পর বছর জমতে জমতে বড় একটা অ্যামাউন্ট হয়েছে, অ্যামাউন্টটা কী হয়েছে সেটা হয়তো দুদক বের করতে পারবে।

খাদ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ধরেন, খাদ্য চলাচলের একটা ক্ষেত্রে যদি ১০ থেকে ২০ কেজি না থাকে, তবে হাজার হাজার চলাচলের ক্ষেত্রে দীর্ঘদিনে বড় একটা ফিগার হয়। এটা (চলাচলের ঘাটতি হওয়া খাদ্যশস্য) আসলে আছে কিনা, নো বডি নোজ (কেউ জানে না)।

দুদকের চিঠির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে যেহেতু দুদকের ইয়ে আছে, এ জন্য আমরা বলেছি আপনারা ইনকোয়ারি করেন। আমরাও জানতে পারব, আসলে জিনিসটা কী হয়েছে। গত ১০ বছরে খাদ্যশস্য কত ছিল, কী পরিমাণ কোথায় গেছে -এসব তথ্য আমরা তাদের দেব।

সিস্টেমের জন্য খাদ্য চলাচলে ঘাটতি হয় জানিয়ে আরিফুর রহমান বলেন, ‘তবে এর মধ্যে সিস্টেমের বাইরেও অন্য কিছু থাকতে পারে। আমরা জানি না, যদি কিছু থেকে থাকে সেটাও বের হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০