শেয়ার বেচবেন সোনালী আঁশের উদ্যোক্তা

প্রচ্ছদ » Uncategorized » শেয়ার বেচবেন সোনালী আঁশের উদ্যোক্তা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন ওই কোম্পানির একজন উদ্যোক্তা শামসুল হুদা পাটোয়ারী। নিজের মালিকানায় থাকা শেয়ারের মধ্যে ১৩ হাজার ৬৮০টি শেয়ার বিক্রি করবেন এই উদ্যোক্তা।

ডিএসই সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, শামসুল হুদা পাটোয়ারীর কাছে কোম্পানির মোট ২৮ হাজার ৬৮০টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ১৩ হাজার ৬৮০টি শেয়ার বিক্রি করবেন তিনি।

আগামী ৩০ এপ্রিল ২০১৭ তারিখের মধ্যে বর্তমান বাজার দরেই উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন এই উদ্যোক্তা।

প্রসঙ্গত, ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সোনালী আঁশ লিমিটেড। বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে ওই কোম্পানির শেয়ার।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৬১ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ৬৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩২ দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০