পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটি ৪৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৬ হাজার ৫১ বারে ৬৬ লাখ ৮৯ হাজার ৭১৮টি শেয়ার হাতবদল করেছে।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক লিমিটেড। আজ কোম্পানিটির ৩ হাজার ৬২৭ বারে ৭ লাখ ৭৮ হাজার ৮১৮টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ২১ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোন এক হাজার ৭৬০ বারে ২০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, ইন্ট্রাকো রিফুয়েলিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, বেক্সিমকো ও মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড।








