জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত

প্রচ্ছদ » Uncategorized » জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত

yasfin osmanপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত তিন দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ২য় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ২য় জাতীয় বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০১৮-এর সমাপনী ও পুরস্কার বিতরণ মঙ্গলবার জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়।

বিজ্ঞান মেলায় জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপে মেধা ও বিশেষ পুরস্কার হিসেবে ১০ জন করে মোট ৩০ জনকে পুরস্কৃত করা হয়। জুনিয়র গ্রুপে প্রথম হয়েছেন লালমনিরহাটের সাইয়েদুল মোস্তায়িন তরঙ্গ, সিনিয়র গ্রুপে প্রথম হয়েছেন পটুয়াখালীর চিরঞ্জীব ঢালী এবং বিশেষ গ্রুপে প্রথম হয়েছেন যশোরের সেখ নাঈম হাসান মুন।

দ্বিতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে জুনিয়র ও সিনিয়র গ্রুপে ১০ জন করে ২০ জনকে পুরস্কৃত করা হয়। জুনিয়র গ্রুপে প্রথম হয়েছেন ঢাকার আবরার তাসনিম আবির, সিনিয়র গ্রুপে প্রথম হয়েছেন কুমিল্লার সামিউন মুনতাছির।

দ্বিতীয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় তিনটি গ্রুপে নয় জনকে পুরস্কৃত করা হয়। প্রথম গ্রুপে প্রথম স্থান অধিকার করে বিদ্যাময়ী সরকারি বলিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ, দ্বিতীয় হয়েছে ময়মনসিংহ জিলা স্কুল, এবং তৃতীয় হয়েছে ভূয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০