বঙ্গবন্ধুর সমাধিতে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

প্রচ্ছদ » Uncategorized » বঙ্গবন্ধুর সমাধিতে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

army chief azizগোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ। বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

এরপর সেনাবাহিনী প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সমাধি সৌধের পরির্দশন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে দুপুর ১২টায় তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।

এ সময় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০