যুবককে মেরে ফেললেন জিন হুজুর

প্রচ্ছদ » Uncategorized » যুবককে মেরে ফেললেন জিন হুজুর

feniফেনী প্রতিনিধি: জিন তাড়াতে গিয়ে ফেনীর ফুলগাজী উপজেলায় আলমগীর হোসেন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে মেরে ফেললেন জিন হুজুর।

বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত জিন হুজুরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন পরশুরাম উপজেলার গুথুমা গ্রামের আলমগীর হোসেন। তাকে পার্শ্ববর্তী উপজেলা ফুলগাজীর শ্রীপুর গ্রামের জিন হুজুর শহীদ উল্যাহর (৫২) কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা। জিন হুজুর শহীদ উল্যাহ জানান আলমগীরের সঙ্গে জিন রয়েছে। জিন তাড়াতে অসুস্থ আলমগীরকে গাছের ডাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন জিন হুজুর। পরে স্থানীয়রা আহত আলমগীরকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি জানাজানি হলে জিন হুজুরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে ফুলগাজী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) পান্না লাল বড়ুয়া বলেন, জিন হুজুর শহীদ উল্যাহকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০