অস্বাভাবিক হারে দাম বেড়েছে নর্দান জুটের

প্রচ্ছদ » বাজার বিশ্লেষন » অস্বাভাবিক হারে দাম বেড়েছে নর্দান জুটের

northan jutপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দান জুটের শেয়ার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। বিনিয়োগকারীদের সতর্ক করতে এমন তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার এই তথ্য প্রকাশ করা হয়।

ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে ২৮ জুন নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠানের শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে, তার জন্য তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২৫ জুন থেকে নর্দান জুটের শেয়ার দাম টানা বাড়ছে। ২৫ জুন কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম ছিল ২৮৪ টাকা, যা টানা বেড়ে ২৮ জুন দাঁড়ায় ৩৪৮ টাকায়। অর্থাৎ ৩ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৬৩ টাকা।

এমন দাম বাড়ার পরিপ্রেক্ষিতেই ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয় এবং কোম্পানি কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়। তবে সোমবারও কোম্পানিটির শেয়ার দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১ টাকা ৯০ পয়সা।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ১৫ দশমিক শূন্য ৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি ৮৪ দশমিক ৯৭ শতাংশ শেয়ারই রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০