সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ

dse-cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৭৮৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৬ কোটি ৬৫ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৮০১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ২০৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৪৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯১৫ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪২ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩৭২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ার দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০