দেবিদ্বারে ৩০ হাজার ইয়াবাসহ আটক ১

প্রচ্ছদ » Uncategorized » দেবিদ্বারে ৩০ হাজার ইয়াবাসহ আটক ১

comilla debidwerমো: শাহজালাল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে যাত্রীবাহী তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ সাব্বির (২১) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় এ অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকৃত সাব্বির উপজেলার ভিংলাবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সোমবার সকালে কক্সবাজার থেকে ঢাকা-কোম্পানীগঞ্জ-নবীনগর রুটে চলাচলকারী তিশা এক্সক্লুসিভ (ঢাকা মেট্রো-ব-১৫-০৩৩৭) বাসটি দেবিদ্বারের ভিংলাবাড়ি এলাকায় থামানো হয়। এ সময় পুলিশের টহল দল দেখে বাসের চালক জাহের ও সুপারভাইজার মিজান বাসটি রেখে পালিয়ে যায়।

দেবিদ্বার থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান জানান, চালক ও সুপারভাইজার পালিয়ে গেলে সন্দেহবশত হেলপারকে গ্রেফতার করা হয়। পরে ওই বাসে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে ও বাসের অন্যান্য স্থানে সুকৌশলে লুকিয়ে রাখা সর্বমোট ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় তিশা বাসটিসহ জব্দ করা হয়েছে। গ্রেফতার হেলপার সাব্বির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ইয়াবাগুলো কক্সবাজার থেকে তিশা গাড়িযোগে নিয়ে আসা হয়। এ বিষয়ে সন্ধ্যায় থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০