পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আগের দিনের বড় পতন কাটিয়ে মঙ্গলবার উত্থানে ফিরেছে সূচক। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২১০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৩ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪২০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।








