বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করবে বিএসইসি
প্রচ্ছদ » Breaking News || Slider || অর্থনীতি » বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করবে বিএসইসি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিশ্ব পুঁজিবাজার নিয়ন্ত্রনকারী সংস্থাসমূহের সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও) কর্তৃক ঘোষিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ চলতি বছরের অক্টোবরে উৎযাপন করবে বিএসইসি।
আজ মঙ্গলবার বিএসইসির ৬৪৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উক্ত বিনিয়োগকারী সপ্তাহ,২০১৮ এর মূল উদ্দেশ্য হলো বিনিয়োগ শিক্ষা সম্পর্কিত তথ্য/উপাত্ত বিনিয়োগকারীদের নিকট প্রচার ও অবহিতকরনের মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতন করা ও সুরক্ষা নিশ্চিত করা।
বিএসইসি সূত্র জানিয়েছে, আইওএসসিও’র “এ” ক্যাটাগরির সদস্য হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন উক্ত সপ্তাহ পালনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেছে। যা বিশ্ব অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
আর এ উপলক্ষ্যে সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভা সহ নানাবিধ কর্মসূচী পালন করা হবে।
এর আগে ২০১৭ সালের অক্টোবর মাসে প্রথমবারের মতো বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করা হয়েছিল।








