জমি কিনবে ইফাদ অটোস
প্রচ্ছদ » Uncategorized » জমি কিনবে ইফাদ অটোস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ফ্যাক্টরি সংলগ্ন এলাকা বেলিশর, সুতিপারা, ধামরাইয়ে ১৯০ ডেসিমেল জমি কিনবে। জমি কিনতে (জমি উন্নয়ন খরচ ও রেজিস্ট্রেশন ফি সহ) কোম্পানিটির মোট খরচ হবে ২ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকা।
ভবিষ্যৎে ব্যবসা সম্প্রসারণের জন্য কোম্পানিটি এই জমি কিনবে। এই জমির সব খরচ কোম্পানি নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে।








