এসকে ট্রিমস দর বাড়ল ৩২৪%
প্রচ্ছদ » Uncategorized » এসকে ট্রিমস দর বাড়ল ৩২৪%
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: লেনদেনের প্রথম দিনেই নতুন কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩২৪ শতাংশ বা ৩২ টাকা ৪০ পয়সা দর বেড়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির ৪৫ টাকা দরে লেনদেন শুরু হলেও দিনশেষে ৪২ টাকা ৪০ পয়সা লেনদেন শেষ হয়।
কোম্পানিটির মোট ১৫ হাজার ১৭৩ বারে ৮১ লাখ ৯৬ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৩৩ কোটি ২২ লাখ টাকা।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৭০ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৭ কোটি।








