রফতানিতে স্বর্ণপদক পেলেন মহিউদ্দিন মোনেম

প্রচ্ছদ » সারাদেশ » রফতানিতে স্বর্ণপদক পেলেন মহিউদ্দিন মোনেম

monemপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ২০১৪-২০১৫ অর্থবছরে জাতীয় রফতানিতে বিশেষ অবদান রাখার জন্য স্বর্ণ পদক পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানি ‘সার্ভিস ইঞ্জিন’এর চেয়ারম্যান এএসএম মহিউদ্দিন মোনেম। দেশের কম্পিউটার সফটওয়্যার খাতে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ ট্রফি দেয়া হয়।

রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এএসএম মহিউদ্দিন মোনেমের হাতে এ পদক তুলে দেন।

সার্ভিস ইঞ্জিন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যা ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব আউটসোর্সিং প্রফেশনালস’ -এর র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ১০০টি কোম্পানির মধ্যে একটি।

এএসএম মহিউদ্দিন মোনেম কম্পিউটার সফটওয়্যার রফতানিতে বিশেষ অবদান রাখার জন্য এ নিয়ে টানা চতুর্থবার স্বর্ণপদক পেলেন। এছাড়াও তিনি শিল্পোন্নয়নে অবদান রাখার জন্য হাই-টেক ক্যাটাগরিতে ‘রাষ্ট্রপতির শিল্পোন্নয়ন পদক’ পেয়েছেন। তিনি একাধারে আব্দুল মোনেম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চেক রিপাবলিকের সম্মানসূচক দূত । (প্রেসবিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০