সিঙ্গার বিডির বিনিয়োগকারীদের সতর্ক করেছে ডিএসই

প্রচ্ছদ » সারাদেশ » সিঙ্গার বিডির বিনিয়োগকারীদের সতর্ক করেছে ডিএসই

singer_bdপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অর্ধ মাসের ব্যবধানে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বিডির শেয়ার দাম ৯ টাকা বেড়েছে প্রায় ৫০ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এজন্য বিনিয়োগকারীদের সতর্ক করতে সোমবার তথ্যও প্রকাশ করেছে ডিএসই।

ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে ১৫ জুলাই নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে সম্প্রতি প্রতিষ্ঠানের শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, জুলাই মাসের শুরু থেকেই সিঙ্গার বিডির শেয়ার দাম বাড়ছে। জুলাই মাসের প্রথম কার্যদিবস কোম্পানিটির প্রতিটি শেয়ার দাম ছিল ১৬৫ টাকা, যা টানা বেড়ে ১৫ জুলাই দাঁড়ায় ২১৪ টাকায়।

এই দাম বাড়ার প্রেক্ষিতেই ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয় এবং কোম্পানি কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বিনিয়োগকারীদের সতর্ক করতে তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৫৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ১৯ দশমিক ৭১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৩ দশমিক ১৯ শতাংশ এবং বিদেশিদের কাছে আছে ১০ দশমিক ১০ শতাংশ শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০