দর বাড়ার শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » বিনোদন » দর বাড়ার শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৮.৬৬ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৯৬ বারে ৮ লাখ ৭১ হাজার ৩৫৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৪ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আইটি কনসালটেন্টস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯.৮৩ শতাংশ।
আজ কোম্পানিটি সর্বশেষ ৪৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ২১১ বারে ২৪ লাখ ৬৭ হাজার ৯৯৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ কোটি টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, কেডিএস অ্যাক্সেসরিজ, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, পেনিনসুলা চিটাগং, আমান ফিড, বিডি ল্যাম্পস ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।








