দরপতনের শীর্ষে বিডি অটোকার্স
প্রচ্ছদ » Uncategorized » দরপতনের শীর্ষে বিডি অটোকার্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বিডি অটোকার্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২৬ টাকা বা ৭ দশমিক ৩ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৩৪৪ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন এক হাজার ৪৩১ বারে কোম্পানির এক লাখ ১০ হাজার ৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৪ লাখ টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে থাকা প্রাইম টেক্স্টাইলের ৩ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৩৯ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ৩৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি এক হাজার ৭৪২ বারে ১৫ লাখ ৪৩ হাজার টি শেয়ার লেনদেন করেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল, সাফকো স্পিনিং, আনোয়ার গ্যালভানাইজিং, আনলিমা ইয়ার্ন, সিঙ্গার বিডি, সিনোবাংলা, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং ও ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড।








