প্রধানমন্ত্রী উপহার বিএমডব্লিউ গাড়ি ফিরিয়ে দিলেন ওবায়দুল কাদের

প্রচ্ছদ » Uncategorized » প্রধানমন্ত্রী উপহার বিএমডব্লিউ গাড়ি ফিরিয়ে দিলেন ওবায়দুল কাদের

kader-smনিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া বিএমডব্লিউ গাড়ি ফিরিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর অনুকূলে সরকারি যানবাহন অধিদফতর থেকে সম্প্রতি বরাদ্দ দেয়া বিএমডব্লিউ গাড়িটি (ঢাকা-মেট্টো-ভ-১১-১৯৪৭) তিনি (ওবায়দুল কাদের) ফেরত দিয়েছেন।

বিএমডব্লিউটি প্রত্যাহার করে আগের ব্যবহৃত গাড়িটি বরাদ্দ দিতে মঙ্গলবার মন্ত্রীর দফতর থেকে সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান আবু নাছের।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে কয়েকজন সিনিয়র মন্ত্রীকে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি দেন। ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিএমডব্লিউ গাড়ি পাওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক।

তাদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও বিএমডব্লিউ গাড়িটি ফিরিয়ে দিয়েছেন বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০