সিএসইতে রহিমা ফুডের লেনদেন চলবে

প্রচ্ছদ » Uncategorized » সিএসইতে রহিমা ফুডের লেনদেন চলবে

Rohima-jpgপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আজ রবিবার চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) লেনদেন চলবে রহিম ফুড করপোরেশন লিমিটেডের। ডিএসইর মতো এমন সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। তবে সিএসই বেশ কয়েকটি কোম্পানি নিয়ে কাজ করছে বলে জানান তিনি।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, কোনো কোম্পানিকে তালিকাচ্যুত করতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে করতে হয়। তাই আমরা এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ায় সিএসইতে লেনদেন চলবে। উৎপাদন বন্ধ রয়েছে এমন বেশ কয়েকটি কোম্পানি নিয়ে সিএসই কাজ করছে বলে জানান তিনি।

এদিকে গতকাল ডিএসইর পরিচালনা পর্ষদ তালিকাভুক্ত ২ কোম্পানি রহিমা ফুড এবং মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং কে তালিকাচ্যুত করেছে। যার কারণে আজ ডিএসইতে কোম্পানি ২টির লেনদেন হবে না।

এমনকি ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটেও এই শেয়ার পাওয়া যাবে না। তবে পরবর্তীতে পুঁজিবাজারে ফিরে আসার সুযোগ আছে কোম্পানি দুটির। এ জন্য ব্যবসায়িক কার্যক্রম শুরুর পাশাপাশি সব ধরনের আইনি শর্ত মেনে পুনঃতালিকাভুক্তির আবেদন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০