১১৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৫৪৮ হজযাত্রী

প্রচ্ছদ » Uncategorized » ১১৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৫৪৮ হজযাত্রী

Hajjপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কোনো প্রকার বিঘ্ন ছাড়াই পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে হজযাত্রীরা সৌদি আরব যাচ্ছেন। গত ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। আজ রোববার রাত ১১টা পর্য়ন্ত (নয় দিনে) ১১৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৫৪৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

জেদ্দা বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোট ১১৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি ফ্লাইটে ২০ হাজার ৯২২ জন এবং সৌদি এয়ারলাইন্সের ৫৯টি ফ্লাইটে ২০ হাজার ৬২৬ জন হজযাত্রী সৌদি যান। মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ২৫৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৮ হাজার ২৮৯ জন যাত্রী রয়েছেন।

শনিবার দিবাগত রাত ১২টা থেকে আজ (রোববার) রাত ৮টা পর্য়ন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫টি ও সৌদি এয়ারলাইন্সের ৫টিসহ মোট ১০টি ফ্লাইটে ৩ হাজার ৭৭১জন সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ১ হাজার ৯৬৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ১ হাজার ৮০৪ জন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০