কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ২১ হাজার ৮০০ কোটি টাকা

প্রচ্ছদ » Uncategorized » কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ২১ হাজার ৮০০ কোটি টাকা

krisokনিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৮-১৯ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৮০০ কোটি টাকা।

বুধবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গর্ভনর এসএম মনিরুজ্জামান।

কৃষি ও পল্লী ঋণের চাহিদার কথা বিবেচনায় রেখে, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত বাংকগুলোর স্বনির্ধারিত লক্ষ্যমাত্রা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকসমূহের নিট ঋণ ও অগ্রিমের ২ শতাংশ হারে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ বিতরণ করতে হবে শস্য খাতে, ন্যূনতম ১০ শতাংশ মৎস্য খাতে এবং প্রাণিসম্পদ খাতে ১০ শতাংশ বিতরণ করতে হবে। এ ছাড়া কৃষি যন্ত্রপাতি, দারিদ্র্য বিমোচন ও অন্যান্য খাতে বাকি অর্থ বিতরণ করতে হবে।

ব্যাংকগুলোর নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরে বাংলাদেশ সমবায় ব্যাংক, বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড ৯৬১ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করবে। ব্র্যাক বিতরণ করবে ৬০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার ৫২শতাংশ বিতরণ করবে বেসরকারিখাতের ব্যাংক, সরকারি বাণিজ্যিক ব্যাংক বিতরণ করবে ৩০ শতাংশ, বিশেষায়িত ব্যাংক বিতরণ করবে ১৫ শতাংশ ও বিদেশি ব্যাংক বিতরণ করবে ৩ শতাংশ ঋণ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক অশোক কুমার দে ও কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কান্তি বৈরাগী বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, বিগত ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত বছরে ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৪০০ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১