মেসির বিকল্প হতে পারে নেইমার

প্রচ্ছদ » আজকের সংবাদ » মেসির বিকল্প হতে পারে নেইমার

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : নিজেদের সবশেষ ম্যাচে লা লিগায় শক্তিশালী সেভিয়াকে হারিয়েছে বার্সেলোনা। মেসি-নেইমার ও সুয়ারেজেদের সুসংহত পারফরম্যান্সে ক্যাম্প ন্যু থেকে হার নিয়ে ফিরেছে সেভিয়া।

তবে দল হারলেও প্রতিপক্ষ শিবিরের ব্রাজিলিয়ান তারকা নেইমারের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেছেন সেভিয়া কোচ জর্জ সাম্পাওলি। বার্সেলোনায় নেইমার বর্তমান সময়ে সেরা মেসির বিকল্প হাতে পারবেন বলে মনে করেন চিলিয়ান এই কোচ।

চলতি মৌসুমে লিগে ৯টি গোল করেছেন নেইমার। এছাড়া সতীর্থদের দেওয়া ১২টি গোলে অবদান রয়েছে সেলেসাও এ তারকার। দারুণ ছন্দ ও দুর্দান্ত প্রতিভার জন্য নেইমার বার্সেলোনায় মেসির যোগ্য উত্তরসূরী হতে পারবেন বলে সাম্পাওলির বিশ্বাস।

বুধবার বার্সেলোনার বিপক্ষে হারের পর এক সংবাদ সম্মেলনে সাম্পাওলি বলেন, ‘নিজের অর্জনের জন্য আমি নেইমারকে অভিনন্দন জানাই। সে মেসির যোগ্য উত্তরসূরী এবং ভবিষ্যতে দারুণ কিছুর করার জন্য এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে।’

মেসি ও নেইমারদের দুর্দান্ত পারফরম্যান্সে এবার শিরোপার দৌড়ে রয়েছে বার্সেলোনা। ৩০ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। এক ম্যাচ বেশি খেলে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০