dse-cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এই দিন লেনদেনের শুরুতে সূচকে ব্যাপক উত্থান থাকলেও ১০ মিনিটেএর মাত্রা কিছুটা হ্রাস পায়। বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮০ কোটি টাকা।

দেখা যায়, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, দর কমেছে ১২৯টির এবং দর পরিবর্তীত রয়েছে ৩৮টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৮০ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর সাড়ে ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করছিলো ৫৩৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছিলো ১২৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছিলো ১৮৯৬ পয়েন্টে। সে সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৯০ কোটি ৯ লাখ ৮৯ হাজার টাকা।

অন্যদিকে, বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৯৪৫ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ২০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, দর কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬৬ লাখ ২৩ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১