বরগুনায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৬

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বরগুনায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৬

borguna-20180726115254বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রর ৬ যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে আমতলীর মানিকঝুড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আমতলীর তারিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছালমা বেগম (৪০), বরগুনার তালতলী উপজেলার বগী এলাকার চাঁন মিয়া (৪৮), শানু মৃধা (৪০) এবং জসিম মৃধার (৪০) নাম জানা গেছে।

এছাড়াও দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, কুয়াকাটা থেকে বরিশালগামী ‘আল্লাহ ভরসা’ পরিবহনের একটি বাস আমতলীর মানিকঝুড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মহেন্দ্রর ৬ যাত্রী নিহত হন এবং আরো ৩ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১