হজের কোটা অপূর্ণ থাকলে ১২১ কোটি টাকার ক্ষতি

প্রচ্ছদ » Uncategorized » হজের কোটা অপূর্ণ থাকলে ১২১ কোটি টাকার ক্ষতি

hajjনিজস্ব প্রতিবেদকঃ চলতি বছর পবিত্র হজ পালনে বাংলাদেশের জন্য সৌদি সরকারের বরাদ্দকৃত মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজযাত্রীর সম্পূর্ণ কোটা পূরণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বরাদ্দকৃত মোট কোটার মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮টি হজ এজেন্সির মাধ্যমে ১ লাখ ২০ হাজার জন হজযাত্রীর হজ পালন করতে যাওয়ার কথা রয়েছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মৃত্যু, অসুস্থতা ও স্বেচ্ছায় যাত্রা বাতিল করার কারণে প্রায় তিনশো এজেন্সির চার হাজারের মতো নিবন্ধিত হজযাত্রী হজে যেতে পারছেন না। ফলে তাদের বদলে নিবন্ধিত হাজি (রিপ্লেসমেন্ট) না দিলে ১২১ কোটি টাকার আর্থিক ক্ষতি হবে বলে মনে করছে হজ এজেন্সিগুলো।

হজ এজেন্সিগুলো বলছে, মৃত্যু, অসুস্থতা ও স্বেচ্ছায় যাত্রা বাতিল করার কারণে চলতি বছরের জন্য নিবন্ধন করেছেন-এমন প্রায় চার হাজার হজযাত্রী এবার হজে যাচ্ছেন না। তাদের বদলে অন্য হাজি পাঠানোর সুযোগ না দিলে কোটা পূরণ করা তাদের পক্ষে মোটেই সম্ভব হবেনা। সেক্ষেত্রে সরকারের বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রার আর্থিক ক্ষতি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১