মানিকগঞ্জে ঘুমন্ত মাকে কুপিয়ে হত্যা

প্রচ্ছদ » Uncategorized » মানিকগঞ্জে ঘুমন্ত মাকে কুপিয়ে হত্যা

manikganj।মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঘুমন্ত মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এসময় বাবা ও ভাই এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করে। ঘাতক ছেলে রায়হানকে (২৫) ধরে গাছের সাথে বেঁধে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

সোমবার ভোর ৪টার দিকে সিংগাইর ও ধামরাই উপজেলার মধ্যবর্তীস্থান খড়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম সামছুদ্দিন মিন্টু জানান, ওই গ্রামের আব্দুল বাসেতের ছোট ছেলে রায়হান কিছুটা মানসিকভারসাম্যহীন। এ কারণে মা-বাবা তাকে সঙ্গে নিয়ে ঘুমাতেন। প্রতিদিনের মতো রোববার রাতে তারা একই ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। ভোর ৪ টার দিকে রায়হান হঠাৎ দা দিয়ে তার মা জামেলা বেগমকে (৬০) এলোপাতারি কোপাতে থাকেন। এসময় বাবা আব্দুল বাসেদ (৭০) ও পাশের ঘর থেকে ভাই রতন (৩০) এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করেন তিনি।

এ সময় ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। গুরুতর আহত বাবা ও ভাইকে সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান আবুল কালাম।

ধামরাই থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। আর ঘাতক রায়হানকে আটক করে থানায় নিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০