রাজবাড়ী নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » রাজবাড়ী নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা

rajbari-murderপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার বানিবহে নিজ বসতঘরে আদুরী বেগম (২৩) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

আদুরী বেগম ওই ইউনিয়নের আর্দাপুনীয়া গ্রামের রডমিস্ত্রী মিজানুর রহমান মৃধার স্ত্রী।

নিহতের শ্বশুর করিম মৃধা জানান, মধ্যরাতে তিনি প্রকৃতির ডাকে বাইরে বের হন। এ সময় নাতীর কান্নার শব্দ শুনে আদুরীর ঘরে যান। ঘরে গিয়ে দেখেন আদুরী গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। পড়ে তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানান।

তিনি আরো জানান, তার ছেলে বহুদিন ধরে কাজের জন্য কক্সবাজারে থাকেন। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি তিনি জানেন না।

রাজবাড়ী সদর থানার ওসি তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০