জাতীয় শোক দিবস : ১৫ আগস্ট সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রচ্ছদ » Uncategorized » জাতীয় শোক দিবস : ১৫ আগস্ট সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা

shok-debosপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের সব কমিউনিটি ক্লিনিক ও সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রোগ নির্ণয় পরীক্ষা করা হবে।

ওই দিন সব সরকারি হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রোগ নির্ণয় পরীক্ষা করা হবে। পাশাপাশি জরুরি বিভাগ ও অভ্যন্তরীণ বিভাগে ২৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভায় মন্ত্রী এই নির্দেশ দেন।

এছাড়া ১৫ আগস্ট সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ এবং অধিদফতরগুলোতে মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ সারা দেশে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক তন্দ্রা শিকদার উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০