রফতানি আয় ৪৪০০ কোটি ডলার নির্ধারণ

প্রচ্ছদ » খেলা » রফতানি আয় ৪৪০০ কোটি ডলার নির্ধারণ

tofailনিজস্ব প্রতিবেদক: বিশ্বপরিস্থিতি পর্যালোচনা ও উদ্যোক্তাদের সক্ষমতা বুঝে ৪৪ বিলিয়ন ডলার অর্থাৎ চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার নতুন রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। যা গত অর্থবছরের চেয়ে ৬ দশমিক ৪৭ শতাংশ বেশি।

চলতি ২০১৮-১৯ অর্থবছরে পণ্য ও সেবা খাত থেকে এ বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি রফতানি আয়ের এ লক্ষ্যমাত্রা ঘোষণা দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য রফতানি আয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৩৯ বিলিয়ন ডলার। যা গত বছরের চেয়ে ৬ দশমিক ৩৬ শতাংশ বেশি। আর সেবা খাতে লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে পাঁচ বিলিয়ন ডলার। যা গত বছরের চেয়ে ৭ দশমিক ৪৩ শতাংশ বেশি।

তিনি বলেন, ‘গত ২০১৭-১৮ অর্থ বছরে ৪০ দশমিক ৯৫ বিলিয়ন মর্কিন ডলার রফতানি আয় হয়েছে। এর মধ্যে ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার এসেছে পণ্য রফতানি থেকে। সেবা খাত থেকে রফতানি আয় হয়েছে ৪ দশমিক ২৮ বিলিয়ন ডলার।’

গত অর্থবছরে ৪১ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল- বলেও জানান মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০