অটোভ্যানে ওড়না পেঁচিয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » অটোভ্যানে ওড়না পেঁচিয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

faridpurফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম বিথী আক্তার (২২)। তিনি উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জামতলা গ্রামের দুবাই প্রবাসী শরিফুল ইসলামের স্ত্রী।

তার সোহান নামের দেড় বছরের এক পুত্রসন্তান রয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সদরপুর-চরভদ্রাসন সড়কের খেঁজুরতলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিথী আক্তার তার দেবর মিজানুর রহমানের সঙ্গে মোবাইল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে অটোভ্যানযোগে সদরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। খেঁজুরতলা ব্রিজ এলাকায় পৌঁছালে গৃহবধূর ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সদরপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ফরিদ আহম্মেদ বলেন, ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০