দ্বিগুণ উৎপাদনের লক্ষ্য নিয়ে চালু হচ্ছে জাহিন স্পিনিং এর নতুন ইউনিট

প্রচ্ছদ » Uncategorized » দ্বিগুণ উৎপাদনের লক্ষ্য নিয়ে চালু হচ্ছে জাহিন স্পিনিং এর নতুন ইউনিট

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড’র স্থাপিত নতুন ইউনিট চালু হতে যাচ্ছে। কোম্পানিটির এ ইউনিট চালু হলে উৎপাদন প্রায় দ্বিগুণ হতে পারে বলে জানা গেছে।

সূত্র মতে, চলতি বছরের মার্চের শুরুর দিকে নতুন ইউনিট চালু হতে যাচ্ছে । ফলে কোম্পানির দৈনিক উৎপাদন বাড়বে প্রায় ৪২৪০ কেজি।
আর এতে কোম্পানিটির কর পরবর্তী বার্ষিক মুনাফা বেড়ে দাঁড়াবে প্রায় ৪ কোটি টাকা।

নতুন ইউনিটের জন্য জাহিন স্পিনিং গত বছর ৩০টি রিং মেশিন আমদানি করে, যাতে ১৫ হাজার ৪৮০টি স্পেন্ডেল রয়েছে। ইতোমধ্যে এর যাবতীয় স্থাপন প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে। রিং ইউনিটের বর্জ্য তুলা দিয়ে ফের রোটর সুতা উৎপাদন করা হবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, রিং মেশিন স্থাপনের এই অর্থ কোম্পানির নিজস্ব তহবিল থেকেই সংস্থান করা হয়।
অন্যদিকে কোম্পানিটি রিং মেশিন পরিচালনার জন্য কেপটিভ পাওয়ার, বিবিটি, গ্যাস জেনারেটর, ইয়ার্ন কোয়ালিটি মেশিন এবং কম্প্রেসার স্থাপন করছে। এগুলোর কাজও শেষ পর্যায়ে রয়েছে। এ বিষয়ে কোম্পানি সচিব মঈন উদ্দিন জানান, এই সরঞ্জাম খাতে ব্যয় হয়েছে আরও প্রায় ৫ কোটি টাকা।
এ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০