পুলিশ সপ্তাহে পৌনে ২ লাখ মামলা, জরিমানা সাড়ে ৪ কোটি

প্রচ্ছদ » Uncategorized » পুলিশ সপ্তাহে পৌনে ২ লাখ মামলা, জরিমানা সাড়ে ৪ কোটি

traffic ladies oনিজস্ব প্রতিবেদকঃ চলমান ট্রাফিক সপ্তাহের গত সাত দিনে এক লাখ ৭৬ হাজার ৫৯৪টি মামলা দিয়েছে পুলিশ। পাশাপাশি জরিমানা করেছে ৪ কোটি ৪৯ লাখ ৯ হাজার ২২৩ টাকা।

এ সময় ৪৬ হাজার ৭২৩ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও তিন হাজার ৭৭৭ যানবাহন আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর থেকে।

সদর দফতর জানায়, গত ৫ আগস্ট থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের গত সাত দিনের অভিযানে যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন এবং ট্রাফিক আইন অমান্যের ঘটনায় সারাদেশে এসব মামলা ও জরিমানা করা হয়।

চলমান ট্রাফিক সপ্তাহের কারণে ব্যাপক হারে ইতিবাচক ফলাফল পাওয়ায় ট্রাফিক সপ্তাহ ঢাকায় আরও তিনদিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। পরে চলমান ট্রাফিক সপ্তাহ আরও তিনদিন বাড়ানোর ঘোষণা আসে পুলিশ সদর দফতর থেকেও।

শনিবার বিকেলে পুলিশ সদর দফতর থেকে পাঠানো বার্তায় জানানো হয়, ইতিবাচক ফলাফল আসায় ঢাকাসহ সারাদেশে আরও তিনদিন ট্রাফিক সপ্তাহ চলবে। সে হিসাবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত ট্রাফিক সপ্তাহ চলমান থাকবে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি শুরু করে।

এছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশকে হটিয়ে শিক্ষার্থীরা গাড়ির কাগজপত্র যাচাই ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজ শুরু করে। এরপরই শিক্ষার্থীদের ঘরে ফেরার অনুরোধ করে নতুন উদ্যমে কাজ শুরু করে ট্রাফিক পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০