সূচকের পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছে

dse-cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্কঃ সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এই দিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ৭ মিনিপ পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। রোববার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৪ কোটি টাকা।

দেখা যায়, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৮৭ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, দর কমেছে ১৪২টির এবং দর পরিবর্তীত রয়েছে ৪৮টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩০৪ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর সাড়ে ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ২ পয়েন্ট কমে অবস্থান করছিলো ৫৪০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছিলো ১২৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছিলো ১৮৯৯ পয়েন্টে। সে সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৪৫ লাখ ২৯ হাজার টাকা।

অন্যদিকে, বেলা ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৩৪ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, দর কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২৯ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১