সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

dse-cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্কঃ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ৭ মিনিট পর সেল প্রেসারে নামতে থাকে থাকে সূচক। তবে শেষ দিকে ব্যাংক খাতের ক্রয় চাপে সামান্য উত্থানে ফিরে বাজার। আজ রোববার সূচক কিছুটা বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৮১৮ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৩৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৮১৮ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৪০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১২৪৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করে ১৮৯৩ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৭০৩ কোটি ৯৩ লাখ ৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪৪ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার টাকা।

এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৫০ লাখ ৮৩ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১