৪০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে এপেক্স ট্যানারি
প্রচ্ছদ » Uncategorized » ৪০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে এপেক্স ট্যানারি
জিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারির পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৭-১৮ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫৩ টাকা। আর চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২.২৪ টাকায়।
ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামি রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে ১২ সেপ্টেম্বর।








