সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

dse-cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ১৫ মিনিট পর সেল প্রেসারে নামতে থাকে থাকে সূচক। সোমবার সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ২২ লাখ ৮৩ হাজার টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ২২ লাখ ৮৩ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ০.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৪০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করে ১২৩৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৬৩ পয়েন্ট কমে অবস্থান করে ১৮৯২ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৮১৮ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৭০ কোটি ১৬ লাখ ৮৪ হাজার টাকা বা ২৬. ২৫ শতাংশ।

এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৩২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১