বংশালে জুতা ব্যবসায়ীকে পরিকল্পিত ভাবে হত্যা
প্রচ্ছদ » Uncategorized » বংশালে জুতা ব্যবসায়ীকে পরিকল্পিত ভাবে হত্যা
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বংশাল এলাকায় মোবারক হোসেন নামে এক জুতা ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করছে বংশাল থানা পুলিশ। নিহত জুতা ব্যবসায়ীর স্বজনরা বলছে এটা পরিকল্পিত হত্যাকান্ড।
পুলিশ বলছে, আজ ভোরে মোবারকের কয়েক জন বন্ধু মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যায় পথিমধ্যে মোবারক মারা যায় সংবাদ পেয়ে বংশাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পুসমর্টেমের জন্য ঢামেকের মর্গে লাশ পাঠায়।

খোঁজ নিয়ে যানাযায়, কুমিল্লা দেবিদ্বার উপজেলা মোহনপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের ভাতিজা মোবারক হোসেন দীর্ঘদিন যাবৎ ঢাকায় জুতা ব্যবসা করে আসছে। তার বাবা মৃত সুরুজ মিয়া, ২ বোন ৪ ভাইয়ের মধ্যে মোবারক সবার ছোট।
মোবারকের বড় ভাই জাকির বলেন, আমার আদরের ছোট ভাইকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। আমারা চাই প্রশাসন আমার ভাইয়ের হত্যাকারিদের আইনের আওতায় এনে সঠিক বিচার করুক। আমার ভাইয়ের হত্যার সাথে জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমার ভাইয়ের মৃত আত্বাকে শান্তি দিক।
বিস্তারিত আসছে………








