৩টি লেনদেন বন্ধ : স্পটে যাচ্ছে ৫টি এবং ২ কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি

প্রচ্ছদ » Uncategorized » ৩টি লেনদেন বন্ধ : স্পটে যাচ্ছে ৫টি এবং ২ কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি

bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার ট্রেড সাসপেন্ড করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হচ্ছে মুন্নু স্টাফলার্স, বিডি অটোকার্স এবং লিগাসি ফুটওয়ার লিমিটেড। আগামী ৩০ কার্যদিবস এই কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

এছাড়া মূল মার্কেট ছেড়ে স্পটে লেনদেন হবে ৫ কোম্পানির শেয়ার এবং ২ কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্পটে যাওয়া ৫ কোম্পানি হচ্ছে-মুন্নু সিরামিক, আজিজ পাইপ, স্টাইল ক্রাফট, ড্রাগন সোয়েটার এবং কে অ্যান্ড কিউ লিমিটেড।

পাশাপাশি ২ কোম্পানির লিগ্যাসি ফুটওয়ার এবং বিডি অটোকারসের অস্বাভাবিক দর বৃদ্ধি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন-বিএসইসির উপ পরিচালক শামসুর রহমান এবং সরকারি পরিচালক মো. শহিদুল ইসলাম।

কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র বলছে, কোম্পানি ২টির অস্বাভাবিক দর বৃদ্ধি, অস্বাভাবিক শেয়ার ভলিয়ম, অস্বাভাবিক লেনদেনসহ বেশ কিছু বিষয় পরিলক্ষিত হওয়ায় এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে আরও ৬টি কোম্পানিকে তদন্তের আওতায় আনা হয়েছে। যার তদন্ত প্রক্রিয়া এখনও চলছে।

আগামী ট্রেডিং দিবস থেকে এসব নির্দেশনা কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০